আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোন দলের সাথে বৈঠক হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় আর্দশিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে।
শনিবার (১১ অক্টোবর) রংপুর নগরীর আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক। তাই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে।
এ সময় তিনি শেখ হাসিনার শাসনামলে গুম, খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব, পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনাসহ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।








