চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জানুয়ারির পর কোন কিশোর-মাঝারি-বড় গ্যাং থাকবে না: নানক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন,কোন কিশোর গ্যাং, বড় গ্যাং, মাঝারি গ্যাং; কোন গ্যাং এই এলাকায় থাকবে না। পরিস্কার ডেডলাইন বলে দিচ্ছি, আগামী ৭ জানুয়ারির পর যদি কাউকে পাওয়া যায় তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর চাঁদ উদ্যান বাড়ি মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানক।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের নির্বাচন।

ভোটারদের নির্বাচনে দলবেধে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বানও জানিয়ে তিনি বলেন,আপনারা ৭জানুয়ারি ভোট প্রদানের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেবেন আমরাই আমাদের সরকার গঠন করার মালিক। এই দেশের জনগণেই যথেষ্ট এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য।

আমরা কোন শক্তির কাছে মাথা নত করবো না। আমরা কোন বহিঃশক্তির কাছে মাথা নত করবো না। কোন বহিঃশক্তির রক্তচক্ষু আমরা মেনে নেব না বলেও অবহিত করেন তিনি। নানক বলেন, আমরা বিজয়ী জাতি। কারো দয়া-দাক্ষিণ্যে স্বাধীনতা অর্জন করি নাই। আমরা বাঙালি জাতি রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি। দুই লাখ মা-বোন তাদের পবিত্র সতীত্ব বিকিয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। কাজেই কারো হস্তক্ষেপ আমরা আমাদের দেশে করতে দেব না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে নতুন কোন মানুষ নই। আমি ২০০৮ সাল থেকে দশ বছর এই এলাকার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে বুকভরা প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছি আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করতে।

Reneta

তিনি আরও বলেন, যে মোহাম্মদপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, আমি সেই সন্ত্রাসীদের বিতাড়িত করেছিলাম। যে মোহাম্মদপুর চাঁদাবাজ আর মাদককারবারীদের স্বর্গরাজ্য ছিল আমি তাদের বিতাড়িত করেছিলাম। ৫বছর আমি ছিলাম না। এখন দেখা দিয়েছি কি? কিশোর গ্যাং। আমি কোন কিশোর গ্যাং বড় গ্যাং মাঝারি গ্যাং কোন গ্যাং এই এলাকায় থাকতে দেব না।

কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট যারা সন্ত্রাসী কর্মকান্ড লিপ্ত তাদেরকে পরিস্কার ডেডলাইন বলে দিচ্ছি, আগামী ৭ জানুয়ারির পর যদি কাউকে পাওয়া যায় তাদের হাত পা ভেঙ্গে দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। আপনারা এলাকাবাসী আমার সঙ্গে থাকবেন। আপনারা রাতে বাসাবাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন। আর আমি রাতে আপনাদের রাস্তাঘাট পাহারা দেব। কে কত বড় সন্ত্রাসী, কে কত চাঁদাবাজ, কারা কত কিশোর গ্যাং আপনাদের সাথে নিয়ে মোকাবিলা করবো।

প্রায় ১০ হাজার ভোটার সম্বলিত হাউজিং সোসাইটির সুধিসমাজের পক্ষ থেকে ওই এলাকায় কমিউনিটি সেন্টার নির্মাণ, পানির পাম্প নির্মাণ, খেলার মাঠ, চাঁদাবাজ সন্ত্রাস নির্মূলসহ কিশোর গ্যাংয়ের উৎপাতের অবসান কামনা করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদ উদ্যান হাইজিং বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি আলম হোসেন। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুঁইয়া,মোহাম্মদ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিকী তুহিন, ঢাকা উত্তর সিটি করপোরশেন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদসহ বিভিন্ন হাউজিং সোসাইটির নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT