ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে এগিয়ে নিতে কোন ইস্যু বাধা হতে পারে না।
রোববার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, শক্তিশালী ও উন্নত বাংলাদেশ ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের বহুমাত্রিক সম্পর্কে দুই দেশের মানুষ উপকৃত হচ্ছে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, আমি বিশ্বাস করি, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। আমাদের এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে রয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ক গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সম্পর্ক আগের চেয়েও বেশি একে অপরের প্রতি নির্ভরশীল।







