চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে নেই শৈত্যপ্রবাহ, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে শীত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A

চলতি মাসে দেশে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৮ জানুয়ারির পর সারাদেশের তাপমাত্রা কিছুটা কমে আসবে। আর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত অনুভূত হতে পারে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়াবিদ আবদুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, ঢাকায় আজ ১ ডিগ্রি তাপমাত্রা কমেছে। হিমেল হওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমে শীতের মাত্রা বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে এর প্রভাব বেশি।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, ১৮ জানুয়ারির পর থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমে আসবে। দেশের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আবার নাও পারে। এই পরিস্থিতি দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন,  এ মাসে শৈত্য প্রবাহ কিংবা তীব্র শীতের কোনো সম্ভাবনা নেই।  ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত অনুভব হতে পারে।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী তিনদিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Reneta

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরশীতশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ত্রোপচারের পর কেমন আছেন সাইফ?

পরবর্তী

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

পরবর্তী
সংগৃহীত

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT