বিনোদন

বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’

প্রখ্যাত শিল্প নির্দেশকের আত্মহত্যার খবর, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত বলিউড শিল্প নির্দেশকের আত্মহত্যার খবর, শোক প্রকাশ ও স্মৃতি স্মরণে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশক ছিলেন নীতীন চন্দ্রকান্ত দেশাই আর নেই। বুধবার (২ আগস্ট) সকালে তার নিজস্ব স্টুডিও থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বিখ্যাত এই শিল্প নির্দেশক আত্মহত্যা করেছেন।

করজাতে নিজের স্টুডিওতে (এনডি স্টুডিও) আত্মঘাতী হয়েছেন নীতীন। মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত করজাত। সেখানেই ছিল নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের এই স্টুডিও।

তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আপাতত তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বলিউডে তার শিল্প নির্দেশনার বেশ সুনাম ছিলো। একাধিক বড় বাজেট এবং সুপার হিট ছবিতে কাজ করেছেন নীতীন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে লগন, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, মুন্না ভাই এমবিবিএস, লগে রাহো মুন্না ভাই, প্রেম রতন ধন পায়ো, ইত্যাদি ছবিগুলোতে। তার করা অন্যতম সেরা কাজের মধ্যে আছে সালাম বম্বে, আকেলে তুম, আকেলে হাম ইত্যাদি।

তিনি ভারতীয় সিনেমা জগতে মূলত আর্ট ডিরেক্টরের পাশাপাশি প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন। নীতীন দেশাই আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বানশালির মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

নীতীন চন্দ্রকান্ত দেশাই তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

বিষয়:আর্ট ডিরেক্টর নীতীন শিল্প নির্দেশক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…