চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবকে পেয়ে ‘সৌভাগ্যবান’ ভাবছেন আরিয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কয়েকবছর আগেও যৌথ প্রযোজনার ছবি দিয়ে সরগরম ছিল ঢাকার চলচ্চিত্রপাড়া। দীর্ঘ বিরতির আবার শুরু হতে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ছবির নাম ‘স্পর্শ’।

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন স্পর্শ ছবিটি নির্মাণ করবে। আর পরিচালনায় আছেন বাংলাদেশ থেকে অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত।

ক’দিন আগেই জানানো হয়, যৌথ প্রযোজনার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। এবার জানা গেলো, এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নতুন নায়িকা। নাম আরিয়ানা জামান। এছাড়াও কলকাতার জনপ্রিয় একজন নায়িকাকে দেখা যাবে ত্রিভুজ প্রেম ও সম্পর্ক ঘিরে নির্মিতব্য সিনেমায়।

‘স্পর্শ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি, আশা করছি নিজেকে প্রমাণের সুযোগ পাবো ‘

নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’

‘স্পর্শ’র মধ্য দিয়ে প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিরব। সিনেমাটি নিয়ে আগেই এই চিত্রনায়ক জানিয়েছেন,‘বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনচিত্রনায়ক নিরবনিরবযৌথ প্রযোজনালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT