চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্যই ছিল আমাদের শক্তি, এখন ডিভাইড এন্ড রুল পলিসি কেন?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
দুই ব্যক্তির ছবি, একজন হাসিমুখে, অন্যজন গম্ভীর, পটভূমিতে সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা হিসেবে যোগ দেয়ার পরের দিন থেকে মন্ত্রণালয়ে অফিস শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে হাতে নিয়েছেন স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা! তবে এরইমধ্যে একটি শ্রেণি ফারুকীকে বিগত আওয়ামী সরকারের ‘দোসর’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুর চড়াচ্ছেন!

বিভিন্ন সময়ের ফেসবুক পোস্ট নিয়ে করছেন সমালোচনা। শুধু তাই নয়, সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। এরমধ্যে এমন গুঞ্জনও উঠে, উপদেষ্টা পরিষদে থাকছেন না তিনি! তবে সেই গুঞ্জনে রবিবার সন্ধ্যায় জল ঢালেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Banglabid

এদিন তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৮ নভেম্বর) দেখা করবেন মোস্তফা সরয়ার ফারুকী। শুধু তাই নয়, সংস্কৃতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে প্রধান উপদেষ্টাকে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরবেন সংস্কৃতি উপদেষ্টা।

এরইমধ্যে ফারুকীকে ‘আওয়ামী দোসর’ বলা নিয়ে মোক্ষম জবাব নিয়ে হাজির হন নির্মাতা আশফাক নিপুন। এ বিষয়ে শুরুতেই নিপুন তার ফেসবুকে লিখেন,“মোস্তফা সরয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। দুঃখজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাঁকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দবোধ করেন নাই, এখনো করবেন না। বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামীজনকে জিজ্ঞেস করে দেখেন? ছ্যাঁত করে উঠবে!”

এসময় তিনি বলেন,“উনার (ফারুকী) পুরোনো কিছু স্ট্যাটাস, ছবিই যদি অকাট্য প্রমাণ হয় তাহলে তার বিপরীতে গত ১৫ বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে উনার ফেসবুক পোস্টও আমলে নেয়া হোক। যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন? অথবা আওয়ামী সরকারের আমলে দুইবার উনার সিনেমা আটকে দেয়া আমলে নেয়া হোক।”

Reneta

ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা করায় যারা সমালোচনায় মেতে উঠেছেন, তাদের উদ্দেশে নিপুন প্রশ্ন রেখে বলেন,“ফারুকীর সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা। উনি সংস্কৃতির লোক তাই উনাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো। উনাকে তো অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন বা স্বাস্থ্য উপদেষ্টা করা হয় নাই। উনি দেশে বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ, জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব, স্পিরিটে তরুণ তাই হয়ত উনার এই নিয়োগ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট, ডকুমেন্টস ধারণ করার মত কাজ উনি যদি করে দেখাতে না পারেন তাহলে আমিও উনার সমালোচনা করব। ১০০ বার করব। কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে? সেটাও দেয়া যাবে না কেন? শত শত ফ্যাসিস্ট সমালোচনার বাইরে উনার কয়েকটা ফেসবুক পোস্ট বা পলক সাহেবের সাথে একটা ছবির কারণে?”

“ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে, বেয়াদবি মাফ করবেন। এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি, জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই জীবনের কোন না কোন সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে আর কেউ বাধ্য হয়ে ছিল। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল। এই ঐক্যই ছিল আমাদের শক্তি। এখন এই ডিভাইড এণ্ড রুল পলিসি কেন? কার বা কাদের সুবিধার জন্য?”-প্রশ্ন রাখেন নিপুন।

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে ফারুকীকে নিয়ে সমালোচনা কইরেন’-এমন মন্তব্য করে নিপু তার লেখার শেষে বলেন,“ফারুকীর কাজের সমালোচনা ১০০ বার করেন। সেটা উনার উপর অর্পিত দায়িত্ব উনি পালন করতে না পারলে করেন। যৌক্তিকভাবে করেন। কিন্তু উনি যা না, যা উনি বলেন নাই, সেটার পিছনে অযৌক্তিক সমালোচনা করে শক্তি নষ্ট কইরেন না। আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকী এই মহান আন্দোলনকে ডকুমেন্টেড করার জন্য উনার সেবাবলে সর্ব্বোচ্চটাই ঢেলে দিবেন। সেই সক্ষমতা উনার এবং উনার টিমের আছে। আমি সাগ্রহে তাকিয়ে আছি উনি আমাদের কি কি উপহার দিতে পারেন সেদিকে। না পারলে তখন উনাকে গালমন্দ কইরেন।”

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এর পরদিনই সংস্কৃতি মন্ত্রণালয়ে অফিস শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন আনতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে সেদিন প্রাক আলোচনা করেন তিনি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নিয়ে সংস্কৃতিতে আগামি দিনের পরিকল্পনা ঠিক করার কথাও বলেন ফারুকী। ধারণা করা হচ্ছে, এসব বিষয় নিয়েই সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুননিপুননির্মাতাপ্রধান উপদেষ্টাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার সরকারের মন্ত্রীরা

পরবর্তী

সত্যিই কি আবার প্রেমে পড়েছেন পরী?

পরবর্তী
পরীর হাসিমুখের ছবি, বাংলা সংবাদ ও বিনোদন খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি আবার প্রেমে পড়েছেন পরী?

ছাত্রশিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের শীতবস্ত্র উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ছাত্রশিবির

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT