বিনোদন

হাসপাতালে ভর্তি যীশু পত্নী নীলাঞ্জনা

যীশু পত্নী নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, সম্ভবত তারা পরিবারের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যীশু সেনগুপ্তের স্ত্রী অভিনেত্রী ও প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন নীলাঞ্জনা।

জানা গেছে, ডি-হাইড্রেশনে ভুগছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৫ জুলাই) নিজের ইনস্টাস্টোরিতে হাসপাতালের ঘর থেকে ছবিও পোস্ট করেন নীলাঞ্জনা। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘broken but beautiful’, অর্থাৎ বিধ্বস্ত কিন্তু সুন্দর।

হাসপাতালের ঘর থেকে দেখা যাওয়া খোলা জায়গা, খোলা আকাশের ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। আরও একটা ইনস্টাস্টোরিতে দেখা যায় যিশুপত্নীর হাতে স্যালাইনের চ্যানেল করা।

বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। ঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। ফলে আগের থেকে ভাল আছেন নীলাঞ্জনা।

এককালে নিয়মিত অভিনয় করেছেন নীলাঞ্জনা। কিন্তু বিয়ের পর পরই অভিনয় ছেড়ে দেন। বর্তমানে দুই সন্তানের মা তিনি। তবে অভিনয় ছেড়ে দিলেও প্রযোজনায় এখনো রয়েছেন তিনি। –আনন্দবাজার অনলাইন

বিষয়:নীলাঞ্জনা সেনগুপ্ত যীশু সেনগুপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…