বিনোদন

মুক্তির ৫০তম দিন, দেশ-বিদেশে ‘বরবাদ’-এর জয়রথ!

দর্শকের কাছে শাকিবের কৃতজ্ঞতা প্রকাশ

বরবাদ সিনেমার ৫০তম দিন উদযাপন, দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি মুখে আঙুল রেখে চুপ থাকার সংকেত দিচ্ছেন, পেছনে বড় অক্ষরে ৫০ দিন লেখা, সিনেমার প্রচারনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির ৫০তম দিন পূর্ণ করলো সুপারস্টার শাকিব খানের ইতিহাস ‍সৃষ্টিকারী ছবি ‘বরবাদ’। দেশে বিদেশে এই ছবির সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে শাকিব জানিয়েছেন, ৫০তম দিনেও দেশ বিদেশের প্রেক্ষাগৃহে রাজত্ব করে যাচ্ছে বরবাদ।

শাকিব খান লিখেছেন, ৫০দিন পূর্ণ করলো ‘বরবাদ’! ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে।

দেশ বিদেশের দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, দর্শকদের ভালোবাসায় ‘বরবাদ’-এর এই অসাধারণ সাফল্য। আমার এবং ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলতে থাকুক বাংলা সিনেমার এই জয় যাত্রা।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি ‘বরবাদ’। ১৫ কোটি টাকা বাজেটে ছবিটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রডাকশন। মুক্তির পর ছবিটি ৭৫ কোটি টাকার বেশি গ্রস কালেকশন করেছে, যা বাংলা সিনেমাতে ইতিহাসে নতুন এক মাইলফলক।

৫০তম দিনেও বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের চার দেশে বরবাদ চলছে। ২৩ মে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

এতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

 

View this post on Instagram

 

A post shared by Shakib Khan (@theshakibkhan)

বিষয়:ফজলুর রহমান বাবু বরবাদ মানব সাচদেভ মিশা সওদাগর যীশু সেনগুপ্ত শহীদুজ্জামান সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…