চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল বুক করে ‘বরবাদ’ দেখলেন ‘মনপুরা’র প্রযোজক!

‘বরবাদ’ দেখে মুগ্ধ অঞ্জন চৌধুরী, শাকিব খানকে জানালেন অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
বিনোদন
A A
সিনেমা দেখার জন্য হল বুক করে ‘বরবাদ’ দেখলেন ‘মনপুরা’ প্রযোজক।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগাস্টার শাকিব খানের ‘ইন্ডাস্ট্রি হিট’ ‘বরবাদ’ সিনেমা দেখেছেন স্কয়ার গ্রুপের পরিচালক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। তার অন্য পরিচয়- তিনি ‘মনপুরা’ এবং ‘হাওয়া’র মতো দর্শক নন্দিত ছবির প্রযোজক!

রবিবার (১২ মে) স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাউয়ার শাখায় তিনি তার বন্ধু ও পরিজনদের নিয়ে পুরো হল বুকড করে সিনেমাটি উপভোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে এসকে ফিল্মস ও বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

সেই পোস্টে লেখা হয়েছে, ‘বরবাদ’ দেখে উপমহাদেশের অন্যতম সফল ও সেরা ব্যবসায়ীদের একজন অঞ্জন চৌধুরী ‘বরবাদ’ সিনেমার পরিচালক, প্রযোজক, টিম, বিশেষ করে শাকিব খানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

অঞ্জন চৌধুরীর সাথে ‘বরবাদ’ সিনেমা দেখতে আরও উপস্থিত ছিলেন এম ডব্লিউ বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক, ফ্যাশন ডিজাইনার রুমানা চৌধুরী, বাংলাদেশের অন্যতম সেরা স্থপতি রফিক আজম ও তার স্ত্রী স্থপতি জান্নাত জুঁই, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমাসহ বিশিষ্ট জনেরা।

উপমহাদেশের খ্যাতিমান ব্যবসায়ী হলেও অঞ্জন চৌধুরী বাংলাদেশের সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তিত্ব। তিনি ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ এর উদ্যোক্তা।

Reneta

‘মনপুরা’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য তিনি প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান।

এই প্রডাকশন হাউজের সূত্রে জানা যায়, উপস্থিত প্রত্যেকে বরবাদ ও শাকিব খানের অভিনয়ের মুগ্ধ হয়েছেন। বিশেষ করে অঞ্জন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন শাকিব খানকে। বলেছেন, ‘ওয়েল ডান।’

এসকে ফিল্মস ও রিয়েল এনার্জি প্রডাকশন তাদের পোস্টে জানায়, অঞ্জন চৌধুরী পিন্টু স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই – যিনি ‘বরবাদ’ দেখে অকুণ্ঠ প্রশংসা করে আমাদের অনুপ্রাণিত করেছেন। তার মতো গুণী ও সংস্কৃতিবান ব্যক্তির ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আশা করি, ভবিষ্যতেও তিনি এ ধরনের শিল্পসম্মত চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থেকে আরও প্রযোজনার উদ্যোগ নেবেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ। মুক্তির একমাস সিনেমাটি থেকে প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে। যা বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যে মাইলফলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন চৌধুরীইধিকা পালএসকে ফিল্মসবরবাদমামুনুর রশীদমিশা সওদাগরযীশু সেনগুপ্তরিয়েল এনার্জি প্রডাকশনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT