চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌসিফের ‘ফার্স্ট লাভ’ হয়ে নীলার অভিষেক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

অভিনেতা তৌসিফ মাহবুবের ‘ফার্স্ট লাভ’ নাটকের মাধ্যমে একেবারে কেন্দ্রীয় চরিত্র হিসেবে নাটকে অভিষেক হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩ শাম্মি ইসলাম নীলা। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়।

হাসিব হোসাইন রাখির গল্পে ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে ফিকশন ‘ফার্স্ট লাভ’। সংশ্লিষ্টরা জানান, দর্শকরা এতে পেতে চলেছেন এক নতুন জার্নি, যেখানে শুধু পিওর রোমান্স নয়; মিশে আছে পরিবার ও বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি।

৯০ মিনিট দৈর্ঘ্যের এই ফিকশন নিয়ে গত কয়েকদিন ধরে নতুন অভিনেত্রীর অভিষেক উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়া হচ্ছিল। নায়িকার নাম নিয়ে দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি করেছে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনা হলো ‘ফার্স্ট লাভ’-এর নায়িকাকে।

এবার অভিনয়ে নাম লেখানোর পর অভিজ্ঞতা জানিয়ে নীলা বলেন, আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ফার্স্ট লাভ-এর গল্পটা যখন আমার কাছে আসে নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। যারা দেখবেন তারাও জীবনের কোন না কোন মোমেন্টে ফিল করতে পারবে। আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যেটা মানুষের মনে গেঁথে থাকবে৷ দর্শকরাও কোয়ালিটিফুল কাজ দেখতে চায়৷ দর্শকরা সুন্দর একটি কাজ দেখতে পারবে। আমি খুবই আশাবাদী এই কাজটি নিয়ে।

নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘ফার্স্ট লাভ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ গল্পে আমাদের যে নায়িকা তার এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে। এজন্য গল্পটির নাম ফার্স্ট লাভ রাখা। আশা রাখছি, দর্শকদের খুবই ভালো লাগবে নাটকটি।

Reneta

পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, গল্পটা আমার নিজেরই লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য একটা নতুন জার্নি। আশা করি, দর্শকও একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন।

নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, আসছে ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় এটি অবমুক্ত হবে। দর্শকরা কিছুটা সিনেমাটিক ফিল পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফ মাহবুবশাম্মি ইসলাম নীলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT