চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের উত্তর প্রান্তের আলাস্কার ছোট্ট শহর উটকিয়াগভিকে এখন যেন রাতের অস্তিত্বই নেই। প্রকৃতির এক বিস্ময়কর ঘটনার কারণে আগামী টানা ৮৪ দিন শহরটির বাসিন্দারা সূর্যাস্ত দেখবেন না। ২ আগস্ট পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টাই আকাশে দৃশ্যমান থাকবে সূর্য।

ইয়াহু নিউজ জানিয়েছে, আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত আলাস্কার এই শহরে সম্প্রতি বছরের শেষ সূর্যাস্ত দেখা গেছে। এরপর শুরু হয়েছে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়কাল। এসময় ঘড়িতে রাত ১২টা বাজলেও বাইরের পরিবেশ থাকে বিকেলের মতো উজ্জ্বল।

পৃথিবীর অক্ষ ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত হয়ে থাকার কারণেই এই শহরে এমন ঘটনা ঘটে। জুনের ২১ তারিখের দিকে উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও আর্কটিক অঞ্চলের নির্দিষ্ট কিছু স্থানে সূর্য দিগন্তের নিচে নামতে পারে না।

Banglabid

শুধু উটকিয়াগভিক নয়, আলাস্কার আরও কয়েকটি এলাকাতেও এই প্রভাব দেখা যায়। ফেয়ারব্যাঙ্কস শহরে প্রায় ৭০ দিন সূর্যের আলো স্থায়ী হয়। অন্যদিকে অ্যাঙ্করেজে গ্রীষ্মকালে রাত ১০টা ৪২ মিনিট পর্যন্ত সূর্য দেখা যায়। টানা দিনের আলোর কারণে স্থানীয় জনজীবনেও আসে ভিন্নতা।

বাসিন্দারা রাতের সময়েও খেলাধুলা, হাইকিং কিংবা বাগানের কাজ করে থাকেন। তবে দীর্ঘ সময় সূর্যের আলো থাকায় স্বাভাবিক ঘুমের রুটিন বজায় রাখতে অনেকেই ঘরে ভারী পর্দা ব্যবহার করেন। প্রকৃতির এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে প্রতিবছর বহু পর্যটক ভিড় করেন আলাস্কার উত্তরাঞ্চলে।

আগামী ২ আগস্ট প্রথম সূর্যাস্তের মধ্য দিয়ে ধীরে ধীরে আবার দীর্ঘ হতে শুরু করবে রাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাস্কাউটকিয়াগভিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

পরবর্তী

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

পরবর্তী

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT