চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাস্কা–কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আলাস্কা–কানাডা সীমান্তে বরফাবৃত দৃশ্য, বরফের পাহাড় ও হিমশৈলীর সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তবর্তী দূরবর্তী বন্যাঞ্চলে শনিবার (৬ ডিসেম্বর) শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৭ মাইল উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন টেরিটরির হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

Banglabid

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্তা ম্যাকলিয়ড জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর দুইটি ৯১১ কল পৌঁছেছে। এটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই জানিয়েছেন যে তারা ভূমিকম্পটি টের পেয়েছেন।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্পের প্রভাব বেশি ছিল, সেটি পাহাড়ি এলাকা এবং সেখানে মানুষের বসতি কম। মূলত লোকজন ঘরের তাক ও দেয়াল থেকে জিনিস পড়ে যাওয়ার কথা জানিয়েছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

বার্ড আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রের নিকটতম কানাডিয়ান জনবসতি হলো হেইনস জাংশন, যা প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী ২০২২ সালে এ এলাকার জনসংখ্যা ছিল ১ হাজার ১৮ জন।

Reneta

ভূমিকম্পের কেন্দ্র থেকে আলাস্কার ইয়াকুতাত মাত্র ৫৬ মাইল দূরে যেখানে ইউএসজিএসের তথ্যমতে প্রায় ৬৬২ মানুষ বসবাস করে।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬ মাইল গভীরে সংঘটিত হয় এবং এর পরপরই কয়েকটি ছোট আফটারশক অনুভূত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মাত্রাআলাস্কাকানাডাভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, কৌশলে ব্যবহার করছে কিশোররা

পরবর্তী

সুদানের কালোগিতে আরএসএফের হামলায় শিশুসহ ১১৪ জন নিহত

পরবর্তী
সুদানের কালোগিতে সংঘর্ষে আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানের কালোগিতে আরএসএফের হামলায় শিশুসহ ১১৪ জন নিহত

নিরাপত্তা বাহিনী ও জনতার ভিড়, দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ১১

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT