নাইজেরিয়ায় ম্যাচ চলাকালে ফুটবলারের সেই মৃত্যু ‘অবহেলায়’

নাইজেরিয়ায় ফুটবল ম্যাচের সময় এক খেলোয়াড় গোল উদযাপন করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ বছর আগে ম্যাচ চলাকালে নাইজেরিয়ার এক ফুটবলারের মৃত্যু হয়। যার মৃত্যুতে ক্লাবের অবহেলার প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো।
ন্যাশনাল ইন্ড্রাস্ট্রিয়াল কোর্ট অব নাইজেরিয়া চিনিমি মার্টিনস নামের সেই খেলোয়াড়ের মৃত্যুতে ম্যাচ কমিশনার, নাইজেরিয়া লিগ এবং ফেডারেশনের অবহেলারও প্রমাণ পেয়েছে। নাসারাওয়া ইউনাইটেডের হয়ে খেলার সময় ২০২০ সালে মারা যান মার্টিনস। তখন তার বয়স ছিল ২৫ বছর।
মার্টিনসের ভাই মাইকেল বলেছেন, ‘আদালত রায় দিয়েছেন যে, নাসারাওয়া ইউনাইটেড, লিগ ব্যবস্থাপনা সংস্থাপনা কমিটি এবং এনএফএফ আমার ভাইয়ের নিরাপত্তা, স্বাস্থ্য এবং কল্যাণের বিষয়টি বিবেচনা করেনি, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করি নাইজেরিয়ার ফুটবলারদের জন্য ভবিষ্যতে যথাযথ চিকিৎসা ব্যবস্থা করতে হবে যাতে কোনো পরিবারকে আমাদের মতো কষ্ট সহ্য করতে না হয়।’
সেসময় নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) প্রকাশ করেছিল, ওই সময় নাসারাওয়া ইউনাইটেডের না ছিল মেডিকেল ডাক্তার, ছিল না ফিজিওথেরাপিস্ট। যে সময় খেলা চলছিল তখন মাঠে অ্যাম্বুলেন্সও ছিল না। ক্লাবে খেলার সময় মার্টিনস কখনও ইকোকার্ডিওগ্রামও করেননি।




