বাংলাদেশ

এনআইডি সেবা নির্বাচন কমিশনে নাকি অন্যত্র, যা বললেন সিইসি

সিইসি নির্বাচন কমিশনে এনআইডি সেবা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের প্রধান সিইসি এনআইডি সেবা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি সেবা অন্যত্র যাচ্ছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) তিনি সাংবাদিকদের এই কথা জানান।

এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে অন্যত্র না নেয়ার দাবিতে সিইসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এই প্রেক্ষিতে সিইসি বলেন, ইসির অবস্থান লিখিতভাবে সরকারকে জানাব। কর্মকর্তাদের উদ্বেগ সরকারকে জানাব। সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নেবে বলে মনে করছি।

তিনি আরও বলেন, আমি যতদূর শুনেছি, নাগরিক সব সেবা এক প্লাটফর্মে রাখার কথা ভাবছে সরকার। সেটি ইসির অধীনে থাকবে।

বিষয়:প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…