চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান ইয়ামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বিশ্বকাপের বাকি দুই মাসেরও কম, চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকলেও এখনও অনিশ্চিত নেইমার জুনিয়রের বিশ্বকাপ ভবিষ্যৎ। ব্রাজিল তারকাকে আগামী ২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ে দেখতে চান বলে জানিয়েছেন স্পেন তারকা লামিন ইয়ামাল। তার মতে, নেইমারের মতো ফুটবল জাদুকর মাঠে থাকা মানেই ফুটবলের সৌন্দর্য বেড়ে যাওয়া।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নামবে বার্সেলোনা। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। ইয়ামাল চান নেইমারকে অনুসরণ করে আবারও বার্সেলোনাকে জেতাতে, এমনকি স্প্যানিয়ার্ড এ বিস্ময়বালক ব্রাজিলের মহাতারকাকে বিশ্বকাপের মঞ্চেও দেখতে চান।

মাদ্রিদের মেট্রোপলিটানোতে বার্সাকে আথিত্য দেবে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। সেই প্রত্যাবর্তনের কথা মনে করেই ম্যাচের আগের দিন ইয়ামাল বলেছেন, ‘আমি ৬-১ গোলের ম্যাচটি বেশ কয়েকবার দেখেছি, এবং সরাসরিও দেখেছি। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি আমার শৈশবে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি আমার আদর্শ এবং ফুটবলকে তিনি যা কিছু দিয়েছেন, তার জন্য আমি চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকব।’

উল্লেখ্য, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে বার্সেলোনাকে এক ঐতিহাসিক প্রত্যাবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন নেইমার। প্যারিসে ৪-০ গোলে হারের পর বার্সা ঘরের মাঠে ফিরতি লেগে ৬-১ গোলে জয়লাভ করে।

তবে নেইমার বর্তমানে বেশ কয়বার চোটের কারণে ছিটকে গেছেন দলের থেকে। নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন, সেখান তাকে বেশ কয়বার থাকতে হয়েছে মাঠের বাহিরে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বহুবার বলেছেন, তিনি তারকা নয় শতভাগ ফিটনেস দেখেই বিশ্বকাপের জন্য সেলেসাওদের দল ঘোষণা করবেন। এরপর থেকেই আলোচনায় আসে নেইমার ছিটকে যেতে পারে বিশ্বকাপ থেকে। এমনকি ইতালিয়ান কোচ সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতাকে চোটের কারণে দলে না নেয়ার হুশিয়ারিও দিয়েছিলেন।

ইয়ামাল আশা করেন ৩৪ বর্ষী নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন, ‘তিনি সবাইকে অনুপ্রাণিত করেন। সে এমন একজন খেলোয়াড় যার খেলা দেখার জন্য আপনি টিকিট কেটে ঢুকবেন। তিনি এমন একজন যার খেলার কৌশল দেখার জন্য তিন দিন পরেও আবার খেলা দেখতে আসবেন। আশা করি সে বিশ্বকাপে থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালচ্যাম্পিয়ন্স লিগনেইমারফিফা বিশকাপ-২০২৬বার্সেলনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

জুন ১৫, ২০২৬

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT