চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৩, মে ২০২৫
বিনোদন
A A
দুই ব্যক্তি হাসিমুখে উপহার গ্রহণ করছেন, একটি পুরস্কার বা উপহার হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও তার ইনস্টিটিউটের কাছ থেকে বিশেষ উপহার পেলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া।

নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে রবিন মিয়াকে সবাই চেনেন। বিশেষ করে বাংলাদেশের ফুটবলপাগল ভক্তরা রবিন মিয়ারও ফ্যান! নেইমারের সঙ্গে নানা ইভেন্টে তাকে দেখা যায়। সেই রবিন সেলিব্রিটি ক্রিকেট খেলতে এখন ঢাকায়। আর ঢাকায় ফিরেই তাকে দেখা গেলো ব্রাজিল ফুটবল দল ও নেইমারের একনিষ্ট ভক্ত পলাশের সাথে!

নেইমার Jr. এর জার্সি উপহার হিসেবে পলাশের হাতে তুলে দিলেন তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ আর পলাশের হাতে তুলে দিলেন বিশেষ একটি উপহার! যেটি নিয়ে আবার একটি ভিডিও পোস্টও করেছেন পলাশ। ভিডিওতে দেখা যায়, পলাশের হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু। তিনি এটি নিয়ে বলছিলেন, এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে! এসময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ।

Banglabid

রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন। এসময় রবিন মিয়াকে বলতে শোনা যায়, “পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে হলো ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক।”

পাশে বসা পলাশকে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।”

পরে চ্যানেল আই অনলাইনকে পলাশ বলেন,“আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এটি রবিন ভাই আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল। রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে আমি ব্রাজিল ও তার খুব ভক্ত, তার উপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই- সব মিলিয়ে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি।”

Reneta

দুই ব্যক্তি উপহার হিসেবে একটি বোতল হাতে ধরে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ নেইমারের জন্যও রবিন মিয়ার মাধ্যমে একটি উপহার পাঠানোর ইচ্ছা প্রকাশ করে পলাশ বলেন,“আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরী করছি। রবিন মিয়ার মাধ্যমে এটি নেইমারের কাছে পাঠাবো।” আগামি বিশ্বকাপে মাঠে গিয়ে ব্রাজিলের খেলা দেখার ইচ্ছাও প্রকাশ করেন পলাশ।

নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়াভিত্তিক উন্নয়নমূলক কাজ করে থাকে। আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেয়। আর এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশি যুবক রবিন মিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছোটপর্দানাটকনেইমারপলাশব্রাজিল ভক্তরবিন মিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার সীমানায় নির্মাণ কাজে কেন স্থিতাবস্থা?

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT