চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের অনুজ্জ্বল দিনে ৬ গোল হজম সান্তোসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
৯৮ বছর পর ভাস্কো ডা গামার বিপক্ষে সান্তোসের বড় হারের সঙ্গী নেইমার

৯৮ বছর পর ভাস্কো ডা গামার বিপক্ষে সান্তোসের বড় হারের সঙ্গী নেইমার

ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে ঐতিহাসিক জয় তুলেছে সান্তোসের বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোসের হয়ে সোমবার ভোরে সাও পাওলোর মোরাম্বিস স্টেডিয়ামে নিষ্প্রভ ছিলেন। বার্সেলোনা ও লিভারপুলের সাবেক ফিলিপে কৌতিনহো ভাস্কো দা গামার হয়ে জোড়া গোল করেছেন।

নেইমারকে নিয়ে একাদশ সাজালেও সান্তোস নিজেদের ইতিহাসের বাজে হার এড়াতে পারেনি। প্রথমার্ধে এক গোল হজম করে দ্বিতীয়ার্ধে ১৬ মিনিটের ব্যবধানে ভাস্কো দা গামা তাদের জালে আরও ৫ বার বল পাঠায়।

ভাস্কোর হয়ে প্রথম গোলটি করেন লুকাস পিন্টন। ১-০ ব্যবধানে ভাস্কো এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু কর। ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ে ৬-০তে। সান্তোসের বিপক্ষে তারা ৯৮ বছর পর এতো বড় জয় পেয়েছে।

৩৩ বর্ষী কৌতিনহো অ্যাস্টন ভিলা থেকে ভাস্কো দা গামাতে আসার পরে চতুর্থ ম্যাচ ছিল তার। জোড়া গোলের সাথে সঙ্গী হলেন সান্তোসের বিপক্ষে বড় জয়েরও।

নেইমার ম্যাচ শেষে বলেছেন, ‘আমি চরম লজ্জিত। আমাদের খেলা নিয়ে হতাশ। সমর্থকদের এ নিয়ে প্রতিবাদ করার সকল যৌক্তিকতা আছে। কিন্তু ভাংচুর করে নয়। তাদের অধিকারও আছে এমন ম্যাচের পর নিজেদের প্রতিক্রিয়া জানানো।’

‘এমনকিছু কখনো খেলার মাঠে হয়নি আমার সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটাই হয়েছে। রাগ থেকে কান্না চলে এসেছে। আসলে এটাই বাস্তবতা, কিছু করারও নেই।’

Reneta

ম্যাচের ফলাফল ভাস্কো দা গামাকে অবনমন অঞ্চল থেকেও উঠিয়ে এনেছে। যেখানে আগের চার ম্যাচে কোন জয় পায়নি ভাস্কো। টেবিলের ১৬তে অবস্থান করছে। দুই পয়েন্ট বেশি নিয়ে সান্তোসের অবস্থান ১৫তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারফিলিপ কৌতিনহোভাস্কো ডা গামালিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

জুন ২৫, ২০২৬

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি

জুন ২৫, ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT