চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট নিয়ে অনেক আলোচনার মাঝেই অনুশীলনে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল অনুশীলনে অংশ নিচ্ছেন, ক্যামেরার সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অহরহ চোটে পড়া নেইমার আবারও চোটে পড়ে শিরোনামে ছিলেন। মৌসুমে চতুর্থবার চোটে পড়েছেন বলে খবর আসে। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছিল, তারকা ফরোয়ার্ডকে এবছরের কোন ম্যাচে পাবে না সান্তোস ও ব্রাজিল। এতসব আলোচনা ছাপিয়ে সান্তোসের অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার।

সান্তোসের হয়ে নেইমার সপ্তাহখানেক আগে সবশেষ ম্যাচে নেমেছিলেন। ব্রাজিলিয়ান সিরি আ’তে মিরাসোলের বিপক্ষে হাঁটুর মেনিস্কাসে আঘাত পান সেদিন। আগের তিন চোট ছিল হ্যামস্ট্রিংয়ে। যাতে দুশ্চিন্তা জাগে সান্তোসের চলতি মৌসুমে বাকি তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না, এমনকি ব্রাজিল দলেও। সবকিছু একপাশে ঠেলে বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে দেখা গেছে নেইমারকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সান্তোস একটি ভিডিও পোস্ট করেছে। দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নেইমার। কিন্তু বোঝা যাচ্ছে হাঁটুর চোট তাকে অস্বস্তিতেও ফেলেছে।

Banglabid

নেইমারের মেডিকেল রিপোর্টে এসেছে, হাঁটুর অস্ত্রোপচার দরকার হলে তা প্রভাব ফেলবে। দীর্ঘসময় খেলা কিংবা অনুশীলন বিপত্তি বাধবে।

সান্তোস ব্রাজিলের সিরি আ’তে ২০২৫-২৬ মৌসুমে বাজে সময় পার করছে। অবনমন অঞ্চলে অবস্থান। ৩৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১৭তে। মৌসুমের তিন ম্যাচ বাকি। যেখানে ৩০ দলের মধ্যে ৪ দল হবে অবনমিত।

জাতীয় দলেও শঙ্কা জেগেছে নেইমারের চোট ঘিরে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে তাকে ধারাবাহিক চোট থেকে বেরিয়ে আসতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিনেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT