চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল জার্সিতে ফিরতে না পেরে নেইমার লিখলেন…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমারের আইকনিক গোল উদযাপন

নেইমারের আইকনিক গোল উদযাপন

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের শেষ দুটি ম্যাচের জন্য একদিন আগে দল দিয়েছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির ২৫ সদস্যের নেই নেইমার। সেলেসাও জার্সিতে ফেরার খুব কাছাকাছি থাকলেও শেষমুহূর্তের চোটে বাদ পড়েছেন সান্তোস তারকা। বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন নেইমার।

জিমে অনুশীলনের ছবিসহ নেইমার লিখেছেন, ‘সাফল্য আসে লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প, আকাঙ্ক্ষা-অধ্যবসায় থেকে। যারা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তারা যদি বাধা অতিক্রম করার পথ খুঁজে পায় তা হবে প্রশংসনীয় কাজ।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে শেষ দুই ম্যাচে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। নেইমার নেই, আক্রমণের আরও দুই নিয়মিত সদস্য ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকেও রাখেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ।

৩৩ বর্ষী নেইমার সৌদি আরবের আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে খেলছেন ভালোই। মাঠের খেলায় ছন্দে ফিরেছিলেন। দল ঘোষণার দিন-দুয়েক আগে চোটে পড়েন তিনি। শেষবার ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা তিনে আছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপকার্লো আনচেলত্তিনেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT