ফুটবল

নেইমারে ‘চোখ’ ম্যানচেস্টার ইউনাইটেডের

নেইমারের চোখের দৃষ্টি ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার, ব্রাজিলের ফুটবল তারকা, একটি ফুটবল ম্যাচে মনোযোগী হয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৭ সাল থেকে পিএসজিতে খেলছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও শর্ত অনুযায়ী তা দাঁড়িয়েছে ২০২৭ পর্যন্ত। তবে প্যারিসে সেলেসাও ফরোয়ার্ডের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। ক্লাবটি গ্রীষ্ম মৌসুমে তাকে ছাড়তে প্রস্তুত, পিএসজিতে নেইমারেরও থাকার খুব একটা আগ্রহ নেই, এমন খবরও এসেছে। এমন অবস্থায় ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়ের দিকে ‘চোখ’ রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফরাসি গণমাধ্যমে খবর, বেশ কয়েকমাস ধরেই নেইমারের প্রতি নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারকে দলে টানতে ফরাসি ক্লাবটিকে প্রস্তাবও দিয়ে রেখেছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। শীতকালীন দলবদল মৌসুমেই নাকি নেইমারকে চেয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

এবার গ্রীষ্ম মৌসুমে নেইমারকে দলে টানতে চাচ্ছে রেড ডেভিলসরা। ২০২৩-২৪ মৌসুমের আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চুক্তিতে সই করাতে পদক্ষেপ নেবে ইউনাইটেড।

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের লড়াইয়ে লিলের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন মাঠ থেকে। বর্তমানে চিকিৎসাধীন আছেন।

বিষয়:নেইমার জুনিয়র পিএসজি ব্রাজিল ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…