ফুটবল

আবারও বার্সায় ফিরছেন নেইমার?

নেইমার বাংলাদেশে আসার জন্য প্রস্তুত, ফুটবল মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার বাংলাদেশে আসার জন্য প্রস্তুত, ফুটবল মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুনে সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। আলোচনায় আছে সৌদি পর্ব চুকিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে চান তিনি। খবর ছড়াচ্ছে বার্সেলোনাতেও ফিরতে পারেন ব্রাজিলীয় তারকা। ইঙ্গিত দিয়েছেন কাতালুনিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। নেইমার প্রসঙ্গে ডেকো বলেছেন, ‘নেইমারের বার্সেলোনায় ফেরা সবসময়ই খুব কঠিন ছিল। যখন সে সৌদি আরবে গিয়েছিল, তখনও আমরা জানতাম যে সে খুব দামি খেলোয়াড়, বিশেষ করে আর্থিক ন্যায্যতার দিক থেকে।’

‘নেইমার যখন তার সেরা ছন্দে থাকে, তখন সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমার কাছে, সে এখনও এমনই আছে এবং সবসময় থাকবে। এটা স্পষ্ট যে যখন সে সেরা ছন্দে থাকবে, তখন তাকে বিশ্বের যেকোনো ক্লাব স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করবে। তাই নেইমারের সঙ্গে দলবদল সম্পর্কিত কোনো সম্ভাবনা কখনই উড়িয়ে দেয়া যায় না। কিন্তু এই মুহূর্তে, ব্রাজিল জাতীয় দলে তার ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখানোর সময়ও পুরোপুরি চোটমুক্ত ছিলেন না নেইমার। পরে সুস্থ হয়ে ৫ ম্যাচ খেললেও ২০২৩ সালের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েন। চোটে ৩৬৯ দিন পর মাঠের বাইরে থাকতে হয় ৩২ বর্ষী তারকাকে।

দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন।

বিষয়:আল হিলালনেইমারবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসসৌদি প্রো লিগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…