ফুটবল

গোল নেই নেইমারের, জয় পায়নি আল হিলাল

নেইমার ও আল হিলাল খেলোয়াড়রা ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আল হিলালের জার্সিতে অভিষেকের পর তিন ম্যাচ খেলেছেন নেইমার। এখন পর্যন্ত কোনো ম্যাচেই আলো ছড়াতে পারেননি বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। কোনোটিতেই পাননি গোলের দেখা। এমনকি সতীর্থদের দিয়েও গোল করাতে পারেননি ৩১ বর্ষী ব্রাজিলিয়ান।

সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার দামাকের বিপক্ষে ১-১ গোলে নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। ক্লাবটির বিপক্ষে খেলতে নেমে আগেই দুই ম্যাচের মতোই অবস্থার কোনো পরিবর্তন হয়নি নেইমারের।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।

প্রথমার্ধে অবশ্য গোল পাওয়ার আরও সুযোগ পায় নেইমারের দল। তার অসাধারণ পাসে গোল করতে ব্যর্থ হন ফুলহ্যাম থেকে এ বছর সৌদি প্রো লিগে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচ। এরপর আগের ম্যাচে হলুদ কার্ড দেখা নেইমারও গোলের একটি সুযোগ নষ্ট করেন।

আল হিলাল দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ গেলেও জালে বল জড়াতে পারেনি। উল্টো গোল খেয়ে বসে। অসাধারণ এক ফ্রি-কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরান রোমানিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ। তাতে শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমার বাহিনী।

বিষয়:আল হিলাল নেইমার জুনিয়র সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…