স্প্যানিশ এক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আল হিলালের কোচ জর্জ জেসুসের সঙ্গে নাকি বাকবিতণ্ডার জড়িয়েছিলেন নেইমার। এমনকি কোচের ছাঁটাইও নাকি চেয়েছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়। ৩১ বর্ষী ফুটবলার অবশ্য এমন খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।
নেইমার ইনস্টাগ্রামে দেয়া পোস্টে লিখেছেন, ‘একদম বাজে কথা। আপনাকে এগুলো বিশ্বাস করা বন্ধ করতে হবে। এই জাতীয় পেজগুলোর লাখ লাখ ফলোয়ারের সাথে আপনি ভুয়া খবর পোস্ট করতে পারেন না! বিশ্বের সবাইকে সম্মানের সঙ্গে আমি আপনাদের এসব বন্ধ করতে বলছি। এভাবে মিথ্যা ছড়ানো অনেক অসম্মানজনক।’
পিএসজি ছাড়ার পর এ পর্যন্ত আল হিলালের হয়ে তিন ম্যাচ খেলেছেন নেইমার। দুটি অ্যাসিস্ট থাকলেও পাননি গোলের দেখা। চোটের কারণে শুরুর কয়েকটি ম্যাচে ছিলেন অনুপস্থিত। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সৌদি আরবে যাওয়ার পর মাত্র দুই খেলায় পূর্ণ ৯০ মিনিট খেলতে পেরেছেন।
আগামী সোমবার কিং কাপ অফ চ্যাম্পিয়ন্সে আল-জাবালাইনের বিপক্ষে মাঠে নামবে আল-হিলাল।







