রাজনীতি

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর

শপথ গ্রহণের সময় নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণের সময় নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর ও অন্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত শাহদাব আকবর জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…