মিষ্টির বক্সে মিললো কালো কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

মিষ্টির বক্সে মোড়ানো নবজাতকের লাশ, আশপাশে আবর্জনা ও প্লাস্টিকের বোতল পড়ে আছে. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ফার্মের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেয়। কে বা কারা ফেলে গেছে তা কেউ জানে না।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর ১টার সময় খবর পাই ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের লাশ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






