চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১০:২২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরের হাসপাতালের প্রবেশদ্বার ও রোগী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের সামনে বিক্ষোভ করেন স্বজনেরা।

শুক্রবার ২৮ মার্চ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা অমিত হাসান জানান, দুপুরে তার স্ত্রীর পেট ব্যথাজনিত কারণে হাসপাতালে নিয়ে আসলে তারা কয়েকটি পরীক্ষা শেষে জানান তাকে এখনই ডেলিভারি করাতে হবে, নরমাল করলে ছয় হাজার টাকা আর সিজার করলে দিতে হবে ১৫ হাজার টাকা। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নরমালেই হবে, পরবর্তীতে নরমাল ডেলিভারি করার পরে তাদেরকে জানানো হয় বাচ্চার শ্বাসকষ্টজনিত কারণে এখনই গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাজউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা শেষে জানায় নবজাতক ডেলিভারির পরেই মারা গেছে, নবজাতকের মাথায় ও পায়ের আঘাতের চিহ্ন রয়েছে।

অমিত মহানগরীর মোঘলখাল এলাকায় ভাড়া বাসায় থেকে স্কয়ার নামে একটি পোশাক কারখান চাকরি করেন। তিনি রংপুর পীরগঞ্জ থানার ভাবুল চুলা এলাকার আজিজুল হকের ছেলে।

হাসপাতালের মালিক আশরাফুল ইসলাম খান জানান, ব্যথা নিয়েই রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার না থাকায় নরমাল ডেলিভারি করানো হয়। পরবর্তীতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে হাসপাতালে অক্সিজেন না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

গাজীপুর মেট্রো বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, এমন একটা সংবাদ অভিযোগ পেলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

ট্যাগ: নবজাতকের মৃত্যুমেট্রো বাসন থানাস্বজনদের বিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিছু গোষ্ঠী শেখ হাসিনার মত ভাষা ব্যবহার করছে: আমির খসরু

পরবর্তী

ঈদ যাত্রা সহজ করতে দক্ষিণ সিটি কোন ব্যবস্থাই নেয়নি: নৌ পরিবহন উপদেষ্টা

পরবর্তী
ঢাকায় নৌপথে ঈদ যাত্রার জন্য ভিড় ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ যাত্রা সহজ করতে দক্ষিণ সিটি কোন ব্যবস্থাই নেয়নি: নৌ পরিবহন উপদেষ্টা

বাংলাদেশের দোকানে পোশাকের বিক্রি বৃদ্ধি, ক্রেতাদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে আরামদায়ক পোশাকের বিক্রি বেড়েছে দোকানগুলোতে

সর্বশেষ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT