চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের নেতৃত্বে যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নিউজিল্যান্ড

টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল দিল নিউজিল্যান্ড। ১ জুন থেকে শুরু বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। অভিজ্ঞ তারকার ষষ্ঠ টি-টুয়েন্টি বিশ্বকাপ এটি, অধিনায়ক হিসেবে চতুর্থ।

সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নেই তেমন কোনো চমক। নিয়মিত আর অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ব্ল্যাক ক্যাপস বাহিনী।

চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্টকে রাখা হয়েছে দলে। আছেন অভিজ্ঞ পেসার টিম সাউদিও। এটি তার সপ্তম বিশ্বকাপ হতে চলেছে। ১৫৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি সর্বোচ্চ শিকারি।

Banglabid

চোটের কারণে দলে নেই অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন। চোট আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলকে রাখা হয়েছে। অনেক সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। ওয়ানডে বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও আছেন।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

রিজার্ভ: বেন সিয়ার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকেন উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ট্রেন্ট বোল্টনিউজিল্যান্ডফিন অ্যালেনযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমেডি ছবি দিয়ে ফিরছেন ইমরান

পরবর্তী

গ্রেপ্তার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী

আতলেতা সতর্কতা প্রকাশ করছেন, টটেনহ্যাম ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামকে হারিয়ে ‘সতর্ক’ হতে বলছেন আর্তেতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT