চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু খেলার দিকেই মনোযোগ দিতে চায় নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে বিশ্বকাপ খেলতে এসে দারুণ শুরু করেছিল গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল দলটি। অবশ্য পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ৮ ম্যাচ খেলে চার জয়ে একটু বেকায়দায় আছে কেন উইলিয়ামসনের দল। নিজেদের শেষ ম্যাচে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কিউইদের সামনে রয়েছে নানান সমীকরণ ও বৃষ্টির চিন্তা। তবে সব বাদ দিয়ে শুধু খেলার দিকেই মনোযোগ দিতে চায় তাসমানপাড়ের দলটি।

গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার আগে বেঙ্গালোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বলেছেন, ‘পিচ কেমন তা আমাদের এখনও দেখতে হবে। চারপাশে ভিন্ন রকমের আবহাওয়া এবং আগামীকাল সেটি অন্যরকম হতে পারে।’

‘অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং আবহাওয়া তার মধ্যে অন্যতম। এটা নিয়ে এক ধরণের চিন্তা আসতে পারে কিন্তু দিনশেষে আমরা খেলার দিকে মনোযোগ দিতে চাই, ক্রিকেট খেলতে চাই।’

অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সম্পর্কে বলেছেন, ‘আমরা জানতাম যে তার প্রতিভা আছে, কিন্তু এখন পর্যন্ত আসরের অন্যতম খেলোয়াড় হিসেবে আসা দারুণ। শুধু ব্যাট নয়, তিনি বলেও সত্যিই মূল্যবান অবদান রাখছেন। হ্যাঁ, খুব দারুণ একজন খেলোয়াড় এবং আমাদের দলে আছে বিষয়টি দারুণ ব্যাপার।’

গ্রুপপর্বের প্রথম চার ম্যাচ জিতে বেশ ভালো অবস্থায় ছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে সবশেষ খেলা চার ম্যাচের চারটিতেই হেরেছে কিউইরা। চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের চারে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দলটির সাথে সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াই করছে এশিয়ার অন্যতম ফেভারিট পাকিস্তান।

অন্যদিকে, ৮ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে চোটে জর্জরিত শ্রীলঙ্কা। দলটি সবশেষ ম্যাচে হেরেছে বাংলাদেশের বিপক্ষে, তাদের অবস্থান টেবিলের আটে। কুশল মেন্ডিসের দলের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ঝুলে আছে এ ম্যাচের ফলাফলের উপর। শেষ ম্যাচে তাই কিউইদের মরণ কামড় দিতে চাইবে লঙ্কানরা।

Reneta

বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশবেঙ্গালোরমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT