চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট কাটিয়ে উঠতে বিশ্রামে মিচেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

লম্বা সময় ধরে পায়ের চোটে ভুগছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। চোট কাটিয়ে উঠতে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে ৩২ বর্ষী ব্যাটারকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে অজিদের বিপক্ষে টেস্টে সিরিজে তাকে দলে পাবেন বলেই আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

প্রায় ৬-৭ মাস ধরে পায়ের চোট নিয়েই খেলে আসছিলেন মিচেল। তবে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

কিউই ক্রিকেটারের চোট নিয়ে গ্যারি স্টিড বলেন, ‘আমরা এর আগে ওকে বিশ্রাম দেয়ার সুযোগটা নিয়েছিলাম। তবে চিকিৎসকদের পরামর্শে জানা গেছে, ওর একটু বেশি সময় দরকার।’

‘এটা সত্যিই কঠিন। কারণ, পরের সপ্তাহ থেকে খুব বেশি বিরতি নেই। যে কারণে ওকে তিন সপ্তাহ বিশ্রাম দিয়ে চোট থেকে সেরে ওঠার সুযোগ করে দেয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে চোট কাটিয়ে উঠতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা আশাবাদী, এর মাধ্যমে আমাদের সঙ্গে দীর্ঘ সময় ওর থাকার সম্ভাবনা বাড়বে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মিচেলের বদলি হিসেবে কারোর নাম ঘোষণা করেনি এনজেডসি। কারণ দলে অতিরিক্ত ব্যাটার হিসেবে আছেন উইল ইয়াং।

আগামী ২১-২৫ ফ্রেব্রুয়ারি অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউইল ইয়াংড্যারিল মিচেলনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT