চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার উল্লাসের ছবি, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল পাকিস্তান সফরে টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন। ইনজুরি থেকে সেরে উঠে স্কোয়াডে ফিরেই নেতৃত্ব পেলেন ৩৩ বর্ষী ক্রিকেটার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার টিম রবিনসন। ১৫ সদস্যের দলে আরও আছেন চলতি মৌসুমে টেস্ট ও ওয়ানডে অভিষিক্ত উইল ও’রোরকে।

গত বছরের মার্চের পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ব্রেসওয়েল। এরপর জুনে টি-টুয়েন্টি ব্লাস্টে ওরচেস্টারশায়ারের হয়ে খেলার সময় অ্যাকিলিসের চোটে পড়েন। সেই চোট থেকে সেরে ওঠার পর তার ডান হাতের আঙুল ভেঙে যায়। সম্প্রতি প্লাঙ্কেট শিল্ডে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৪১ রানের বিনিময়ে ৮ উইকেট নেন।

ব্রেসওয়েল এমন এক সময় নেতৃত্ব পেলেন, যখন জাতীয় দলের ৯ ক্রিকেটার আইপিএল খেলতে ব্যস্ত সময় পার করছেন। উইল ইয়াং কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তি করছেন। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছেন টম ল্যাথাম। ঘরের মাটিতে চলতি মৌসুমে খেলানোর বিবেচনায় টিম সাউদিকে দলে নেয়া হয়নি।

কিউই স্কোয়াডের নতুন মুখ রবিনসন ওটাগোর বিপক্ষে ৬৪ বলে ১৩৯ রানের ইনিংস খেলে নজরে আসেন। সুপার স্ম্যাশে ১৮৭.৪২ স্ট্রাইক রেটে ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করে রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে আছেন।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, জেমি নিশাম, উইল ও’রোরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেফার্ট ও ইশ সোধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টুয়েন্টিনিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজব্রেসওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT