চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশলে দিশেহারা কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের অতি-আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেটের সাক্ষী এবার মাউন্ট মঙ্গানুই টেস্ট। প্রথমদিনে ২৯৪ মিনিট ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারী দলটি। বোলিংয়ে আগ্রাসন দেখিয়ে পরে নিউজিল্যান্ডকে করেছে দিশেহারা। দিবারাত্রির টেস্টে প্রথমদিনেই চালকের আসনে বেন স্টোকসের দল।

বৃহস্পতিবার শুরু হওয়া দুই টেস্টের সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামা অতিথিরা ৫৮.২ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। দিনের খেলা শেষের আগে ১৮ ওভার ব্যাটিং করা স্বাগতিকরা ৩৭ রান তুলতে হারিয়ে বসেছে ৩ উইকেট। কিউইরা এখনও ২৮৮ রানে পিছিয়ে।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা ইংল্যান্ড ১৮ রানে ওপেনার জ্যাক ক্রাউলির উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে বেন ডাকেট এবং অলি পোপ ৯৯ রানের জুটি গড়েন। লাঞ্চের আগে সেঞ্চুরির আশা জাগানো ডাকেট ৬৮ বলে ১৪ চারে ১২৩.৫৪ স্ট্রাইক রেটে ৮৪ রান করে আউট হন। জুটি ভাঙে। উইকেট তোলেন অভিষিক্ত ব্লেয়ার টিকনার।

Banglabid

লাঞ্চের আগেই বোর্ডে ১৩৪ রান জমা করে ফেলে ইংল্যান্ড। দ্বিতীয় সেশন শুরুর খানিক পর ৪২ রান করা পোপ দ্বিতীয় স্লিপে টম ল্যাথামের তালুবন্দি হন। বড় ইনিংস খেলতে না পারা জো রুট ১৪ রান করে ঘরে ফেরেন।

পঞ্চম উইকেটে ৫৫ রান যোগ করেন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক স্টোকস ১৯ রান করে আরেক অভিষিক্ত কিউই স্কট কুগ্গেলেইনের শিকার হন।

বেন ফোকসের যোগ্য সঙ্গ পেয়ে বাইশ গজে ঝড় তুলে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন ব্রুক। তিনিও পাননি তিন অঙ্কের দেখা। নিল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৮১ বলে ১৫ চার ও এক ছক্কায় খেলেন ৮৯ রানের ইনিংস। ভাঙে ষষ্ঠ উইকেটে ৮৯ রানের জুটি।

Reneta

ইংল্যান্ডের স্কোর তিনশ রানের গণ্ডি পেরোনোর পর দ্রুত ৩ উইকেটের পতন হয়। ফোকস ৫ চারে ৩৮ রান তুলে বিদায় নেন। জেমস অ্যান্ডারসনকে ব্যাটিংয়ে না পাঠিয়ে ইনিংস ঘোষণা করে দেয় থ্রি লায়ন্সরা।

নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার ৮২ রানে ৪ উইকেট নেন। অধিনায়ক টিম সাউদি ও কুগ্গেলেইন নেন ২টি করে উইকেট। টিকনার এক উইকেট পকেটে পোরেন।

শেষ সেশনে ১৮ ওভার ব্যাটিং করে স্বাগতিকরা বিপদে পড়েছে। এক রান করে অলি রবিনসনের বলে পোপকে ক্যাচ দিয়ে টম ল্যাথাম ক্রিজ ছেড়েছেন। ৪০ বর্ষী হয়েও তারুণ্যের পতাকা উড়িয়ে চলা অ্যান্ডারসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন কেন উইলিয়ামসন। ৪ রান করা হেনরি নিকোলসকেও মাঠ ছাড়া করেন অ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজবলমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT