চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় ইংল্যান্ডের

৫৩৩ রানের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাস করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ইংল্যান্ডকে ২৮০ রানে অলআউট করে দিয়ে ব্যাটে নেমেছিল নিউজিল্যান্ড। ৮৫ রান তুলতে ৫ উইকেট হারানো কিউইরা দ্বিতীয় দিন সকালে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি, ১২৫ রানেই অলআউট হয়। প্রথম ইনিংসের লিডসহ দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় তুলেছে ইংল্যান্ড।

কিউইদের অলআউট করতে হ্যাটট্রিক করেছেন ইংলিশদের ২৬ বর্ষী পেসার গাস অ্যাটকিনসন। ওয়েলিংটনের মাঠে এটাই যে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড। হ্যাটট্রিকের পথে ৩৫তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে সাজঘরে পাঠিয়েছেন কিউইদের ব্যাটার টিম সাউথি, ম্যাট হেনরি ও নাথান স্মিথকে। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের জিততে রেকর্ড করতে হবে।

কেন উইলিয়ামসনদের প্রথম দিনের ৮৫ রানের পর দ্বিতীয় দিন সকালে যোগ করতে পারে মাত্র ৪০ রান। উইলিয়ামসনের থেকে এসেছে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। নিউজিল্যান্ড মোটে ৪৫ মিনিট খেলে অলআউট হলে ১৫৫ রানের লিড পায় ইংল্যান্ড। হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের পকেটে ঢোকে আরও ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বিধ্বংসী ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৯২ করে আউট হওয়ার পর ৯৬ রানে আউট হন জ্যাকব বেথেল। হ্যারি ব্রুক ৫৫ রানে আউট হলেও ইনিংস টেনে লম্বা করেন জো রুট। অপরপ্রান্তে ৩৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস।

দ্বিতীয় দিন ৭৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলেছে সফরকারীরা। প্রথম ইনিংসের ১৫৫ রানের লিড মিলে দ্বিতীয় দিন শেষেই নিউজিল্যান্ডের সামনে ৫৩৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়েছে। ইংল্যান্ড তৃতীয় দিন সকালে ব্যাট করতে না নামলেও বাজবলের যুগে তৃতীয় ইনিংসে সর্বোচ্চ রানের লিড দিয়েছে দলটি।

দ্বিতীয় ইনিংসে টিম সাউদি ও ম্যাট হেনরি ২টি করে উইকেট নিয়েছেন। গ্লেন ফিলিপস নিয়েছেন বাকি উইকেটটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটকিনসনইংল্যান্ডওয়েলিংটনকার্সডাকেটনিউজিল্যান্ডবেথেলরুটলিড স্পোর্টসসাউথিহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT