ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন, টি-টুয়েন্টি অধিনায়ক স্যান্টনার

Williamson batting in a cricket match, wearing blue jersey and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের উইলিয়ামসন ক্রিকেটে ব্যাটিং করছেন, ব্লু জার্সি ও ক্যাপ পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। তবে সিরিজ শুরুর আগেই দলে একাধিক পরিবর্তন এনেছে দলটি। চোটের কারণে সিরিজ থেকে সরে গেছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। উইলিয়ামসন না থাকায় সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন উইলিয়ামসন। বিশ্বকাপের আগে তার হাঁটুতে সার্জারিও করা হয়েছে। অন্যদিকে হ্যামস্টিংয়ের চোটে পড়েছেন জেমিসন। সে কারণে মেডিকেল বিভাগের পরামর্শে সিরিজে তাদের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই দুই ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

উইলিয়ামসনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্র। ওয়ানডে বিশ্বকাপে উইলিয়ামসনের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। এরপর দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে দলে জায়গা পাকা করেছেন তিনি। আর জেমিসনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জেকব ডাফি।

আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে গড়াবে।

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ঈশ সোধি ও টিম সাউদি।

বিষয়:উইলিয়ামসন জেমিসন টি-টুয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…