নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় শেষ হয়েছে ঢাকার খেলা। চট্টগ্রামে হবে শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে টিকিটের দাম।
চট্টগ্রামে গ্র্যান্ডস্ট্যান্ড ইস্ট, ওয়েস্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। রুফটপ ইস্ট প্যাভিলিয়ন এন্ড ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা রাখা হয়েছে।
শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে এবং ওয়েস্টার্ন গ্যালারিতে ৩০০ ও ইস্টার্ন গ্যালারিতে ২০০ টাকা রাখা হয়েছে।
টিম টাইগার্স ও কিউইরা ২৩ এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল প্রথম ও দ্বিতীয় টি-টুয়েন্টি চট্টগ্রামে হবে। সিরিজে শেষ টি-টুয়েন্টি হবে ঢাকার মিরপুরে ২ মে।








