ক্রিকেট

টেস্ট দলে নতুন মুখ হাসান মুরাদ

বাংলাদেশের ক্রিকেটার হাসান মুরাদ, চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে হাসান মুরাদ একটি ক্রিকেট বল ধরে ছবি তোলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে সাকিব আল হাসান নেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। বাঁহাতি স্পিনে নতুন এক বোলারের ওপর ভরসা রাখল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার জাতীয় দলে জায়গা পেলেন প্রথম শ্রেণির ক্রিকেটের নিয়মিত পারফর্মার হাসান মুরাদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। টেস্ট দলে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান মুরাদ ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা শাহাদাত হোসেন দীপু। সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। পিতৃত্বকালীন ছুটির জন্য নেই লিটন দাস, চোটের জন্য নেই সাকিব ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, হাসান মুরাদ।

বিষয়:নিউজিল্যান্ড বাংলাদেশ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট মুরাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…