বিনোদন

দেশের পতাকা হাতে নিউ ইয়র্কের রাস্তায় মৌসুমী

নিউ ইয়র্কের রাস্তায় মৌসুমী পতাকা হাতে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের রাস্তায় মৌসুমী একটি বাংলাদেশি পতাকা হাতে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার (২৬ মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন প্যারেডে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ।

চিত্রনায়িকা মৌসুমী এ আয়োজন দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘নিউ ইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশীরা সমবেত হয়েছি। একসাথে আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।’

পরের বার এই আয়োজন হলে সকলকে আসার অনুরোধ করে অভিনেত্রী বলেন, ‘সকলের জানা উচিত আমাদের বাংলাদেশিদের কমিউনিটি কত বড়।’

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেয়া হয়। পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অংশ নেয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

বিষয়:চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ ডে প্যারেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…