চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে ৯ দেশে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের লোগো, 1789 সালে প্রতিষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে ৯ দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় আছে: নর্থ কোরিয়া, এল সালভেদর, গুয়েতেমালা, গিনি, ইরান, মালি, ফিলিপিন্স, রাশিয়া এবং চীন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ (ওএফএসি) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবসের প্রাক্কালে এ সিদ্ধান্ত জানিয়েছে। এ তালিকায় বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: চলতি বছর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পশ্চিম বলকান, বেলারুশ, গুয়েতেমালা, রাশিয়া, বার্মা এবং ইরান রয়েছে। যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি বজায় রাখতে বদ্ধপরিকর।

ওএফএসি’র নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ও বর্ডার গার্ড বিষয়ক মন্ত্রণালয় ও একাধিক ব্যক্তি। দুর্নীতির দায়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এল সালভেদর সরকারের দুই শীর্ষস্থানীয় ব্যক্তি। গুয়েতেমালার তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান একই কারণে নিষেধাজ্ঞা পেয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে গিনির সাবেক প্রেসিডেন্ট আলফা কোনডেও নিধষধাজ্ঞার তালিকায় রয়েছেন। মাহাসা আমিনের মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের ইস্যুতে ইরানের তিন ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের দায়ে এ তালিকায় রয়েছেন। দুর্নীতির দায়ে মালির এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ফিলিপাইনের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করার রাশিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। একই ইস্যুতে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতের কয়েকজন নিষেধাজ্ঞা পেয়েছেন।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের অধীনে থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্ক রাখা বা লেনদেন করতে পারবে না।

ট্যাগ: মার্কিন নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেফারি সবসময় আমাদের বিপক্ষে ছিলেন: মেসি

পরবর্তী

ভোলায় উপকূলীয় বনভূমির সুফল মিলছে

পরবর্তী
উপকূলীয় বনভূমির সুফল নিয়ে আলোচনা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় উপকূলীয় বনভূমির সুফল মিলছে

মেহেরপুরে বারি-৫ জাতের পেঁয়াজের ফলন ১০০ থেকে ১২০ মণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে বারি-৫ জাতের পেঁয়াজ চাষ করে লাভবান কৃষক

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT