আন্তর্জাতিক

সৌদি আরব ভ্রমণ নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নতুন সতর্কতা

সৌদি আরব ভ্রমণ নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নতুন সতর্কতা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

সৌদি আরবে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি ‘ভ্রমণ করবেন না’ তালিকায় রেখেছে। নিরাপত্তাজনিত বিঘ্নের কারণে বিমানবন্দরটিতে যাতায়াত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, নিউজিল্যান্ড সৌদি আরবের বিষয়ে ভ্রমণ সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। দেশটির নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকায় হুতিদের আন্তসীমান্ত হামলা বেড়ে যাওয়ার পর এ সতর্কতা জারি করা হলো। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দুই দেশই তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে।

বিষয়:অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন সতর্কতা সৌদি আরবে ভ্রমণ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…