বিনোদন

বুধবার চ্যানেল আইয়ের মাঝদুপুরের টেলিছবি ‘জলের কাব্য’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনা ও কর্মকর্তাদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনা ও কর্মকর্তাদের একটি দৃশ্য, প্রকৃতি ও গাছের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলি বাবা-মায়ের একমাত্র মেয়ে। বাবা কাছের আলী মারা গেছেন অকালে। কলিদের গ্রামের স্কুল শিক্ষক আবীর একজন দেশপ্রেমী। এরই মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন। সবাই ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে। গ্রামের উঠতি যুবক হারুণ মনে মনে কলিকে পছন্দ করে।

এদিকে গ্রামের রাজাকার দলের সদস্য আরফান আলী কলিকে ফুসলিয়ে মিলিটারি ক্যাম্পে নিতে চায়। হারুণ তাকে রক্ষা করে। এদিকে কলি লোক মারফত জানতে পারে আবীর শহীদ হয়েছে। ঘটনা এগাতে থাকে এভাবেই।

তিনজন অভিনেতা-অভিনেত্রী একটি গ্রামীণ পরিবেশে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর কী হয়? কী ঘটে কলির ভাগ্যে? আবীর কি সত্যিই শহীদ হন? এসব প্রশ্নের উত্তর মিলবে বুধবার (১৫ মার্চ) মাঝদুপুরে। কারণ এদিন ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় লাক্স এর নিবেদনে একাত্তরের ঘটনায় নির্মিত এমন গল্পেই নির্মিত টেলিছবি ‘জলের কাব্য’ দেখতে পারবেন দর্শক।

তিনজন অভিনেতা প্রকৃতি পরিবেশে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে কমল খন্দকার রচিত টেলিছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনিরা ইউসুফ মেমী, গোলাম কিবরিয়া তানভীর, জান্নাতুন নূর মুন প্রমুখ।

বিষয়:গোলাম কিবরিয়া তানভীর জয়ন্ত চট্টোপাধ্যায় জান্নাতুন নূর মুন মুক্তিযুদ্ধ মুনিরা ইউসুফ মেমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…