বিনোদন

মঞ্চে আসছে ‘গন্ধসূত্র’

দর্শকরা নাটকের দৃশ্য দেখছেন, দুই অভিনেতা মনোযোগে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকরা নাটকের একটি দৃশ্য দেখছেন, যেখানে দুই অভিনেতা গভীর মনোযোগে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাট্যদল অবলোকনের বহুল প্রতীক্ষিত নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’ মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও হলে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি রচনা করেছেন অপু শহীদ এবং নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। স্বৈরাচার পতনের পরবর্তী সমাজবাস্তবতা, নির্যাতনের ট্রমা, প্রতিশোধ ও ন্যায়ের দ্বন্দ্ব—এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছে নাটকের গল্প।

তিনজন ব্যক্তি একটি রুমে আলোচনা করছে, একজন পুরুষ বসে আছেন, অন্য দুইজন দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনয়ে রয়েছেন নাসরিন অনু, ডায়না ম্যারেলিন, সারওয়ার জাহান উপল ও তৌফিকুল ইসলাম ইমন। আলোক পরিকল্পনায় মোখলেছুর রহমান, সংগীতে চার্লস নিলয় চৌধুরী, সেট পরিকল্পনায় আবু বকর সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা কাজ করেছেন।

উল্লেখ্য, অবলোকন-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে এই নাটকটি নতুনভাবে দলটির মঞ্চযাত্রার গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

বিষয়:নাটক মঞ্চ মঞ্চ নাটক শিল্পকলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…