চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতাকে নিয়ে গাইলেন অবন্তী সিঁথি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন। এ উপলক্ষে তৈরি হলো নতুন গান। সুজন হাজং এর লেখা, সুমন কল্যাণের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু’- এমন কথার গানটির শিরোনাম ‘আমাদের বঙ্গমাতা’।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অবন্তী সিঁথি এর আগে সুজন হাজংয়ের লেখা ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রসংসিত হন।

বঙ্গমাতাকে নিয়ে গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই গানটি লিখেছি। আশাকরি অবন্তী সিঁথির কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

অবন্তী সিঁথি বলেন, বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথম বার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।

সুমন কল্যাণ বলেন, বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মত একজন বাঙালি নারীর লড়াইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।

Reneta

‘আমাদের বঙ্গমাতা‘ গানটি আগামী ৮ আগস্ট গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব ‘সুজন হাজং অফিসিয়াল’ চ্যানেলে প্রকাশিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তী সিঁথিঅসমাপ্ত আত্মজীবনীগানজন্মদিনবঙ্গবন্ধুবঙ্গমাতামুক্তির সংগ্রামলিড বিনোদনসংগীতসুমন কল্যাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অভিযোগ, শহীদ পরিবারে বিভেদ তৈরির চেষ্টা

জুলাই ১৭, ২০২৬

হুমায়ূন আহমেদের গল্পের শেষ নেই

জুলাই ১৭, ২০২৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

জুলাই ১৭, ২০২৬

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT