চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড্ডাবাজির গান নিয়ে এলো সোলস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৩
বিনোদন
A A

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডটি ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে। গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর ও সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া।

এদিকে ১৫ দিন পর পর সোলসের নতুন গান ও ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছে ব্যান্ডটির সদস্যরা।
যদি দেখো গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‘কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সাথে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরণ করেছি আড্ডাবাজি।’

আড্ডাবাজি প্রসঙ্গে এই গায়ক ও সুরকার বলেন,‘ আমরা দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান, গায়ক-গায়িকা এবং গীতিকারদের সাথে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি-০১।’

গানটির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন,‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে ভিডিওটি একেবারেই অপেশাদার ভাবে ধারণ করা হয়েছে। আমরা গান শোনাতে চাই,ভিডিও মুখ্য নয়।’

‘যদি দেখো’ ছাড়াও এর আগে কিতা ভাইসাব ও রিক্সা শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। ‘যদি দেখো’ গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্থ বড়ুয়ালিড বিনোদনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT