চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোলসের ৫০ বছরের সুরযাত্রা, চট্টগ্রামে আনপ্লাগড কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
চট্টগ্রামে সোলসের ৫০ বছরের সুরযাত্রা কনসার্টের ছবি, হাজার হাজার দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কিংবদন্তী রক ব্যান্ড সোলস তাদের ৫০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে যাচ্ছে একটি বিশেষ আনপ্লাগড কনসার্ট-এর মাধ্যমে। “সোলস আনপ্লাগড: ফিফটিন ইয়ারস অব টাইমলেস মিউজিক’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামি ২ মে, চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেল, বে ভিউ-তে।

মাস্টারকার্ড নিবেদিত এবং এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস আয়োজিত এই কনসার্টটি নিয়ে বিস্তারিত তুলে ধরতে হয়ে গেল একটি সংবাদ সম্মেলন। যেখানে ব্যান্ডের সদস্য পার্থ বড়ুয়া (লিড গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কী-বোর্ডিস্ট) এবং মারুফ হাসান রিয়াল (বেস গিটারিস্ট) কনসার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস-এর সিইও মনজুমা মুরশেদ।

আয়োজকরা জানান, সোলস কেবল একটি ব্যান্ড নয়, এটি বাংলাদেশের সংগীত সংস্কৃতিকে গড়ে তোলার পাশাপাশি বহু প্রজন্মের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই আনপ্লাগড কনসার্টে শোনা যাবে সোলসের জনপ্রিয় গানগুলোর নতুন ঢঙে পরিবেশনা—নস্টালজিয়ায় ভরা এক আবেগঘন অভিজ্ঞতা।

চট্টগ্রামে সোলসের ৫০ বছরের সুরযাত্রা আনপ্লাগড কনসার্টের অতিথি ও সংগীতজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ তারা জানান, “এটি কেবল একটি কনসার্ট নয়, বরং একটি যুগপথ যাত্রার উদযাপন, যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং এখনো কোটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে।”

তারা এই কনসার্টটি উৎসর্গ করেছেন সকল প্রজন্মের শ্রোতাদের, যারা সোলস-এর সংগীতের সাথে বেড়ে উঠেছেন।

২ মে কনসার্ট শুরু হবে রাত ৮টায়। অগ্রিম টিকিটের মূল্য ৭ হাজার টাকা, যা কিনতে পাওয়া যাবে মাস্টারকার্ড -এর লিংকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: soulsকনসার্টচট্টগ্রামপার্থ বড়ুয়াব্যান্ডমীর মাসুমলিড বিনোদনলিড ভোকালসোলসসোলস আনপ্লাগড: ফিফটিন ইয়ারস অব টাইমলেস মিউজিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT