চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিক মিয়াতে নজরুল রক কনসার্ট, গাইবে ১০ ব্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
বিনোদন
A A
নজরুল রক কনসার্টে গাইছেন একজন গিটারিস্ট, দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও জাগরণের গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি ব্যতিক্রমধর্মী সংগীত অ্যালবাম। যার প্রকাশনা উপলক্ষে থাকছে ‘নজরুল রক কনসার্ট ২০২৫’।

এই বিশেষ অ্যালবামের প্রকাশনা উপলক্ষে শনিবার (৩১ মে) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য ‘নজরুল রক কনসার্ট’-এ অংশ নেবে ওয়ারফেজ, সোলস, আর্ক, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক এবং এফ মাইনর ব্যান্ড।

তারা অ্যালবামের ১০টি গান পরিবেশনের পাশাপাশি নজরুলের আরও কিছু অনুপ্রেরণামূলক গান পরিবেশন করবেন বলে জানা গেছে। যেখানে থাকবে শক্তিশালী সুর, আধুনিক রক ঘরানার উপস্থাপন এবং জীবন্ত মঞ্চ পরিবেশনা। পাশাপাশি নজরুলের কিছু কবিতা আবৃত্তির আয়োজনও থাকবে কনসার্টে।

Banglabid

কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার হাতেই উন্মোচিত হবে “নজরুল রক” অ্যালবামের মোড়ক।

অ্যালবামের সব গান পর্যায়ক্রমে প্রকাশ করা হবে কবি নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

এই আয়োজনের মাধ্যমে নজরুলের চেতনা যেমন নতুনভাবে ধ্বনিত হবে, তেমনি তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর সৃষ্টির একটি শক্তিশালী সংযোগও গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্কওয়ারফেজকনসার্টগানডিফরেন্ট টাচদলছুটনজরুল রক কনসার্টব্ল্যাকমিজান অ্যান্ড ব্রাদার্সরেবেললিড বিনোদনশিরোনামহীনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT