চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাণ্ডব’র নতুন গানে মেতেছে নেটিজেন, শাকিব-সাবিলাকে ঘিরে উচ্ছ্বাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৩, জুন ২০২৫
বিনোদন
A A

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিতে নায়িকা হিসেবে অভিষিক্ত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সাবিলা নূর। এই জুটির ‘লিচুর বাগানে’ গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রিলস, টিকটকে গানের তালে তালে ডান্স মুডে ভিডিও বানাচ্ছেন নেটিজেনরা।

এর মধ্যেই প্রকাশ পেল শাকিব-সাবিলার রোমান্টিক গান ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’। শুক্রবার (১৩ জুন) বেলা ১২টার পর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। রোমান্টিক ঘরানার গানটি এরইমধ্যে পছন্দ করতে শুরু করেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা লিখছেন, শাকিব-সাবিলার নয়া কেমিস্ট্রি মুগ্ধ করছে দর্শকদের।

জুয়েল নামে একজন লিখেছেন, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। তারেক নামে আরেক অনুসারী শাকিবের শেয়ার করা গানের পোস্টে লিখছেন, এই জুটির আরও সিনেমা চাই। নাঈম নামে আরেকজন লিখেছেন, এটাকেই বলে ব্যাটে বলে টাইমিং হওয়া। সাবিলা নূর সঠিক সময়ে সিনেমায় জাম্প করেছে। শুরুতেই হিট করলো। শুভ কামনা রইলো সাবিলা নূরের জন্য। শাকিব দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন।

‘তোমাকে ভালোবেসে যেতে চাই’ প্রসেনের কথায় অরিন্দমের কম্পোজে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শিরশা চক্রবর্তী।

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যায় ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

রায়হান রাফীর পরিচালনায় তাণ্ডব সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, রোজী সিদ্দিকী প্রমুখ।

Reneta

ঈদের দিন ছবিটি মুক্তির পর থেকে সারাদেশে ব্যাপকভাবে দর্শক টানছে। এমন কি দেশের বিভিন্ন সিনেমা হলে মিডনাইট শো চলছে। অন্যদিকে সিনেপ্লেক্সে রেকর্ড সংখ্যক শো নিয়ে চলছে ‘তাণ্ডব’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনচরকিজয়া আহসানতাণ্ডবফজলুর রহমান বাবুরায়হান রাফীরোজী সিদ্দিকীলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT