চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর নতুন গান নিয়ে ফিরছেন ধ্রুব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’ ‘আদরে রাখিও বন্ধু’- সাড়া ফেলা তিনটি গানের মাধ্যমে দর্শক শ্রোতাদের পরিচিতি পেয়েছেন ধ্রুব গুহ।  নতুন খবর, এই শিল্পী দীর্ঘ চার বছর পর নতুন গান আনছেন। 

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ধ্রুব গুহ’র নতুন গান ভিডিও ‘দাগা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেন তরিক আল ইসলাম। ইতোমধ্যে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ধ্রুব গুহ জানান, আরও আগেই ‘দাগা’ প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা মহামারী কারণে গেল দুই বছর সবাই খারাপ সময় পার করেছেন। এতে করে সবারই চোখে মুখে উৎকণ্ঠা আর উদ্বেগ ছিল। এ কারণে দীর্ঘ বিরতি নিতে হয়েছে।

ধ্রুব গ্রহ বলেন, দর্শক শ্রোতারা আমার আগের গানগুলো যেভাবে পছন্দ করেছেন তাই নতুন গান করতে আমাকে আরও সচেতন হতে হয়েছে। সবার কথা চিন্তা করেই শ্রুতিমধুর গান ‘দাগা’ উপহার দিচ্ছি। এককথায় সহজ সুরের গান ‘দাগা’। আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা আপন করে নিয়েছেন, আশা করছি আমার এই নতুন গানটিও তারা সেভাবেই আপন করে নেবেন।

সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গল্পনির্ভর এ ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গান গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। ভিডিওতে অভিনয় করেছেন আকাশ ও রিয়া এবং বিশেষ চরিত্রে আছেন তামুর। গান ভিডিওতে আছে ধ্রুব গুহ’র উপস্থিতিও। জানা যায়, ১৪ ফেব্রুয়ারির আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানধ্রুবধ্রুব গুহধ্রুব মিউজিক স্টেশনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT