চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিতা থেকে যেভাবে গান হলো ‘বিনায়ক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

গানের মধ্যে গল্প খুঁজে বেড়ান তরুণ সংগীতশিল্পী নাহিদ হাসান। তার প্রকাশিত সবগুলো গানেই এই ছাপ স্পষ্ট। কখনও তিনি নাছোড়বান্দা প্রেমিক হয়ে গেয়েছেন, ‘লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না’, আবার কখনও সুরে সুরে বলেছেন ‘আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক’।

তবে এবার নাহিদ বেছে নিলেন নাগরিক জীবনের অপূর্ণ ইচ্ছে ও হাহাকারের গল্প। কামরুল ইসলামের কবিতা ‘বিনায়ক’ থেকে গান বানিয়েছেন তিনি।

সুরও করেছেন নাহিদ নিজেই। সংগীতায়োজনে এই সময়কার ব্যস্ততম মিউজিক ডিরেক্টর সাজিদ সরকার। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইউটিউব ও ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।

কবিতা থেকে কীভাবে গান হলো ‘বিনায়ক’? সে প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, ‘বছর দুয়েক আগে এই কবিতা যখন প্রথমবার পড়ি, তখন আমার চোখ ভিজে আসে। মনে হলো, এগুলো তো আমার জীবনের কথা, আমার মনের কথা। সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাকে গান বানাবো।

নাহিদ বলেন, কিন্তু এতো বড় কবিতাকে গানে রূপান্তর করা খুব একটা সহজ ছিলো না। দিনের পর দিন, রাতের পর রাত সময় দিয়েছি। এরপর একদিন আড্ডার মাঝে সাজিদ ভাইকে গানটা শোনালাম। তিনি এতো মুগ্ধ হলেন যে, নিজ থেকে আগ্রহ নিয়ে মুহূর্তেই একটা ডেমো তৈরি করেন। অনেকটা সময় নিয়ে গানটির মিউজিক সাজিয়েছেন। সবশেষে কী দাঁড়ালো, তা তো এখন সবাই শুনতে পাচ্ছেন।

‘বিনায়ক’-এর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। গান তথা কবিতার গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। তার ভাষ্য, ‘প্রথম দিকে ভিডিও নিয়ে নাহিদের কোনও প্ল্যান ছিলো না। ভেবেছিলো লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করবে। কিন্তু আমি এই অসাধারণ গানটিকে হাতছাড়া করতে চাইনি। প্রচণ্ড শ্রম দিয়ে ভিডিওটা বানিয়েছি। এটা আমার সবচেয়ে এক্সপেরিমেন্টাল নির্মাণ। কারণ এখানে বাস্তব এবং রূপক দুই ধরনের বিষয়বস্তু আছে। সর্বোচ্চ চেষ্টা করেছি গানের গল্পটা তুলে ধরতে। বাকিটা দর্শক-শ্রোতারা বিবেচনা করবেন।’

Reneta

‘টিমওয়ার্ক’ থেকে নির্মিত এই গানচিত্রের চিত্রগ্রহণ করেছেন হেলাল খান আইরিশ। সম্পাদনায় রেজাউল রাজু। নাহিদের ইউটিউব চ্যানেল ‘সুগান’ থেকে এটি প্রকাশ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবিতাকামরুল ইসলামগানলিড বিনোদনসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT