বিনোদন

অন্তুর সুরে বাপ্পা-শম্পার কণ্ঠে দেশের গান

খ্যাতিমান গীতিকবি গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীতায়োজন করেছেন অন্তু গোলন্দাজ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে চারজন অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে চারজন অতিথি একসঙ্গে উপস্থিত, তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিজয়ের মাসে শুরু হয়েছে নতুন নতুন দেশাত্মবোধক গান প্রকাশের উদ্যোগ। তারই ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য নতুন একটি দেশের গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার ও সাঈদা শম্পা। খ্যাতিমান গীতিকবি গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীতায়োজন করেছেন অন্তু গোলন্দাজ।

নতুন গানটির শিরোনাম ‘আমরাই তো বাংলাদেশ’। গানটির সুর এবং সংগীতায়োজন অন্তু। আগামি ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শ্রোতাদর্শকরা গান জানালা নামের ইউটিউবে গানটি শুনতে পারবেন।

দেশের এই গানটি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদ বলেন,‘গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নিবে। বাংলাদেশ এবং স্বাধীনতার অমূল্য আবেগ নিয়ে এবং এই গানের মাধ্যমে সুরকার অন্তু গোলন্দাজ এবং কণ্ঠশিল্পী সাঈদা শম্পাকে শ্রোতারা আলাদা করে চিনতে শুরু করবেন।’

জনপ্রিয় বাপ্পা মজুমদার সহজ করে বলেন,‘মনে হচ্ছে, বহুদিন পর একটি সত্যিকারের দেশের গান গাইলাম’।

বিষয়:দেশের গানবাপ্পা মজুমদারবিজয়ের মাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…