বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইবেন বাপ্পা-কোনাল

বাপ্পা ও কনাল গানের পরিবেশনা করছেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পা ও কনাল গানের পরিবেশনা করছেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে ‘উৎস’। ৫ শতাধিক শিশুর শিক্ষা, আশ্রয় ও সার্বিক উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানটি। প্রতি বছর একটি সংগীত অনুষ্ঠানের আয়োজন করে তারা; সেখান থেকে আসা অর্থ ব্যবহৃত হয় শিশুদের জন্য। এবার সেই ‘উৎস সন্ধ্যা’য় গাইবেন বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।

আগামি শুক্রবার সন্ধ্যায় ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এ অনুষ্ঠান। টিকিফাইতে পাওয়া যাচ্ছে টিকিট। ধরনভেদে টিকিটের মূল্য ৭০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত।

অনুসারীদের আহবান জানিয়ে গায়িকা কোনাল ফেসবুকে লিখেছেন, ‘আপনারা যারা কোনো এক সুবিধাবঞ্চিত শিশুর ভরসা হতে চান, ভূমিকা রাখতে চান কোনো এক শিশুর সুন্দর ভবিষ্যতের সঙ্গে উপভোগ করতে চান কিছু চেনা সুর, চেনা গান, চলে আসুন এই চ্যারিটি ইভেন্টে। সুরের তালে চলুন গড়ি আগামীর ভবিষ্যৎ।’

আয়োজকরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।

বিষয়:কোনালগানটিকিফাইবাপ্পা মজুমদারলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…